জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৫:৪৩ পিএম


জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (২০২৫–২০২৬) শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী  ৩ মে (রোববার) থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত তারিখ থেকে শিক্ষার্থীদের নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে যথাসময়ে উপস্থিত থাকতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরসমূহকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উপাচার্যের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission